শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
শ্রীমঙ্গল রেলস্টেশনে ট্রেনের জন্য অপেক্ষার অলস সময়টুকু বইয়ের পাতায় কেটে যাবে—এমন ভাবনা থেকেই মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশনে গড়ে তোলা হয়েছিল ‘পাঠক কর্নার’। ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রী ও সাধারণ মানুষের অবসর সময়কে অর্থবহ করতে এই উদ্যোগকে আরও সমৃদ্ধ করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে চতুর্থ দফায় এই পাঠাগারে যুক্ত হয়েছে একঝাঁক নতুন বই।
শ্রীমঙ্গল পৌরসভার অর্থায়নে ও ব্যবস্থাপনায় এসব নতুন বই সরবরাহ করা হয়। পৌর কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় সামাজিক সংগঠন ‘উত্তরণ’ এবং প্রবীণ সাংবাদিক ইসমাইল মাহমুদ পাঠক কর্নারের জন্য বই উপহার দেন।
বর্তমানে এই কর্নারে সাহিত্য, ইতিহাস, মুক্তিযুদ্ধ, সংস্কৃতি ও বিজ্ঞানভিত্তিক নানা বিষয়ের বই শোভা পাচ্ছে, যা ক্রমান্বয়ে আরও বৃদ্ধি করা হচ্ছে। স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা দূর-দূরান্তের যাত্রী, পথচারী এবং স্থানীয় বইপ্রেমীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
বই সংযোজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:মো. জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক
জহিরুল ইসলাম, পৌর প্রকৌশলী
প্লাবন পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,
রফিকুল ইসলাম, (শিক্ষা কর্মকর্তা)
জাহাঙ্গীর আলম(অফিসার্স ইনচার্জ, জি আর পি থানা)
শাখাওয়াত হোসেন, (স্টেশন মাস্টার) শ্রীমঙ্গল রেলস্টেশন
যাত্রীদের সুবিধার কথা ভেবে ও বইগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টরা সবাইকে যত্নশীল হওয়ার আহ্বান জানান।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা