অনলাইন ডেক্স:
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেরোয়া ইউনিয়ন বিএনপির দুই নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- রায়পুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেরোয়া ইউনিয়ন বিএনপি সভাপতি প্রার্থী নজরুল ইসলাম সরকার এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেরোয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট আনোয়ার হোসেন।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবুর স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
তিনি জানান, জেলা বিএনপির নির্দেশে তাদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। আগামী পাঁচ দিনের মধ্যে তাদের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হবে।
দলের একটি সূত্র জানায়, গত ৮ আগস্ট কেরোয়া ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই দুই বিএনপি নেতা সম্মেলনের রিটার্নিং অফিসার সঙ্গে হট্টগোলে জড়িয়ে পড়েন। এ ঘটনার সত্যতা পেয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন জেলার নেতারা।
এ বিষয়ে বিএনপি নেতা নজরুল ইসলাম সরকার ও অ্যাডভোকেট আনোয়ার হোসেন কোনো বক্তব্য দিতে রাজি হননি।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা