সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেরাজ মণ্ডল (১৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে। নিহত মেরাজ মণ্ডল শাহজাদপুর পৌর সদরের পাড়কোলা মহল্লার বরকত মণ্ডলের ছেলে। বৃহস্পতিবার সকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পৌর সদরের পাড়কোলা বাজারের এ দুর্ঘটনা ঘটে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুজ রানা জানান, সকালে পাড়কোলা বাজারের সামনে পাবনাগামী একটি ট্রাকের সাথে একটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী মেরাজ মণ্ডল মারা যায় ও চালকসহ ৩ জন আহত হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা