আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের ঘালিবাফ আবারও উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর উপস্থিতির সমালোচনা করেছেন।
তিনি এক্সে লিখেছেন, এ যুদ্ধ একটি বিষয় খুব পরিষ্কারভাবে প্রমাণ করেছে- আমাদের অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো কাউকে রক্ষা করে না। বরং সেগুলোই একটি হুমকি।
তিনি আরও বলেন, ইসরাইলের জন্য যুক্তরাষ্ট্র সবাইকে বলি দিতে পারে এবং ইসরাইল ছাড়া আর কারো কথা ভাবে না দেশটি।
ইরানের পার্লামেন্টের স্পিকার বলেন, যুক্তরাষ্ট্র যার পাশে সে আসলে সম্পূর্ণ ‘উলঙ্গ’।
সূত্র: আলজাজিরা
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা