পাবনা প্রতিনিধি:
পাবনায় মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করে রাসেল হোসেন (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রোববার দুপুরে পুলিশ ২ নারীসহ ৩ জনকে আটক করেছে।
শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে পাবনা সদর উপজেলার জাফরাবাদ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রাসেল (৩১) জাফরাবাদ এলাকার নজিরুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে নিহত রাসেলের প্রতিবেশী মকবুল হোসেনের বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। এর পর ওই এলাকার জনৈক যুবক তানজিল হোসেন (৩২) মোবাইল ফোন চুরির জন্য রাসেলকে দায়ী করেন এবং সেটি ফিরিয়ে দেওয়ার জন্য রাসেলকে চাপ দেন। এতে রাসেল ক্ষিপ্ত হয়ে তানজিলকে মারধর করেন।
এরই জের ধরে তানজিল ও মকবুলের সহযোগীরা রাসেলদের বাড়িতে হামলা চালায় এবং রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপায়। এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়।
রোববার দুপুরে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ ২ নারীসহ ৩ জনকে আটক করে। তারা হলেন- জাফরাবাদ গ্রামের জালাল উদ্দিনের ছেলে তানজিল হোসেন (২৭), আব্দুল্লাহর মেয়ে আফরোজা খাতুন (২৪) এবং খাদিজা খাতুন (২৮)।
পাবনা সদর থানার ওসি আব্দুল সালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনার জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনের জন্য পুলিশ মাঠে কাজ করছে।
নিহত রাসেলের বোন অঞ্জনা খাতুন মোবাইল চুরির অভিযোগ বানোয়াট উল্লেখ করে বলেন, তাদের এলাকার পরিত্যক্ত একটি সেমাই কারখানার কলাগাছ থেকে কলা কাটাকে কেন্দ্র করে তার ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা