অনলাইন ডেক্স:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাচিত মেয়র হিসেবে শপথ পাঠ করানোর ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। এ ব্যবস্থা নিতে আগামী এক মাস সময় বেধে দিয়েছেন তিনি।
শনিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় চলমান পরিস্থিত এবং নিজের অবস্থান পরিষ্কার করতে প্রেস ক্লাবের তৃতীয় তলায় আব্দুস সালাম হলে সংবাদ সম্মেলন ডাকেন ইশরাক হোসেন।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকেরা।
আজ তৃতীয় দিনের মতো ইশরাক হোসেনকে মেয়র পদে না বসানোর প্রতিবাদে ‘ঢাকাবাসী’ ব্যানারে বিক্ষোভ করেন তার সমর্থকরা।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা