অনলাইন ডেক্স:
বাড়ির পাশে গাঁজা চাষ, আইনজীবী আটক
মানিকগঞ্জ উপজেলা প্রতিনিধি:
মানিকগঞ্জে বাড়ি পাশের জমিতে গাঁজা চাষের অভিযোগে তৌহিদুর রহমান বাবু নামে এক আইনজীবীকে আটক করেছে পুলিশ। এ সময় অভিযান চালিয়ে বিশালাকৃতির একটি গাঁজা গাছও উদ্ধার করা হয়।
একই অভিযানে দেহব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীকেও আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে আইনজীবী তৌহিদুর রহমান বাবুর নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক তৌহিদুর রহমান বাবু মানিকগঞ্জ পৌরসভার পোড়রা এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে।
পুলিশ জানায়, এক নারীকে নিজ বাড়িতে ডেকে এনে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে তৌহিদুর রহমান বাবুর বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে ওই নারীর স্বামী পুলিশে খবর দেন। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।
পুলিশের ভাষ্য, আটকের পর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বাড়ির পেছনের জমিতে গাঁজার গাছ রোপণের কথা স্বীকার করেন তিনি। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেখান থেকে একটি বড় আকারের গাঁজা গাছ উদ্ধার করা হয়। গাছটির ওজন প্রায় সাত কেজি।
অভিযোগ রয়েছে, এর আগে স্ত্রীকে উদ্ধার করতে গেলে ওই নারীর স্বামীকে ধারালো চাকু দিয়ে আঘাত করেন বাবু।
মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন বলেন, গাঁজা গাছসহ এক আইনজীবীকে আটক করা হয়েছে। এ সময় দেহব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীকেও আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা