শফিকুল ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর মহিপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১২ জুন) বিকেলে মহিপুর থানার নয়ামিশ্রিপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন— নয়ামিশ্রিপাড়া এলাকার ০৬ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ হারুন ঘরামী (৩০), মোসাঃ হামিদা বেগম (৪০) এবং মোসাঃ পারুল বেগম (৪০)।
অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে দুই সহযোগী পালিয়ে যান। পলাতক ব্যক্তিরা হলেন— একই এলাকার মোঃ আলী হোসেন ঘরামী (৪৫) ও মোঃ আমির হোসেন (৪০)।
পুলিশি অভিযান ও উদ্ধার
মহিপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নয়ামিশ্রিপাড়া এলাকায় একটি চক্র অবৈধ মাদকের কারবার চালিয়ে আসছিল। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সন্দেহভাজন হিসেবে ওপরোক্ত তিনজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে মোট ১ কেজি ৫৪০ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে অপর দুই মাদক কারবারি পালিয়ে সক্ষম হন।
মহিপুর থানা পুলিশ জানায়:
গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদক কারবারিদের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পলাতক আসামিদের গ্রেপ্তারে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের আজ শনিবার সকালে পটুয়াখালী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা