চাঁদপুর প্রতিনিধি:
শুক্রবার (২৬ জুন) বিকালে হাজীগঞ্জ উপজেলার ১০ নম্বর গন্ধর্ব্যপুরে ব্যতিক্রমধর্মী এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরিষদের সভাপতি মোহাম্মদ আজাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে জামায়াতে নিয়মিত নামাজ আদায়কারী ১৩ শিশুসহ ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মোবারক হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন, জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুরতেজা কামাল, শিক্ষক আবদুল হান্নান, মো. হাবিবুর রহমান, মাওলানা আবু বকর, জাহাঙ্গীর আলম, মাওলানা মজিবুর রহমান, আবদুর রহিম সৈকত, সমাজসেবক আমিন খান মিন্টু, আবদুল কাদের রাসেল আটিয়া, ব্যবসায়ী নুরুন্নবী, ব্যাংকার শাহজালাল খান, ইসমাইল হোসেন, যুবনেতা সাহিদুর রহমান, মাহাতাব হোসেন শরিফ এবং ছাত্রনেতা মহসিন আহমেদ স্বাধীন।
অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন ইঞ্জিনিয়ার রেজোয়ানুল হাছান টিটু ও আমিরুল ইসলাম মুন্সী মীর হোসেনসহ অন্যান্য অতিথিরা।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা