ময়মনসিংহে পুলিশ-ডিবির যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
ময়মনসিং প্রতিনিধ:
ময়মনসিংহ নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতোয়ালী মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা(ডিবি)পরিচালিত যৌথ বিশেষ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার(৩১ জুলাই)ভোর থেকে সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)ও কোতোয়ালী মডেলথানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নগরীর কৃষ্টপুর, চরপাড়া,মাসকান্দা, আকুয়া,বাঘমারা,পুরাতন মেডিকেল গেট,বলাশপুর, কেওয়াটখালী,আনন্দ মোহন কলেজ রোড, পাঠগুদাম বীজ মোড় এবং ময়মনসিংহ রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে আরাফাত আকন্দ (২৬), স্বপন মিয়া (২৫),নয়ন (৩৫)ও রবিন (২৮)-কে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্যমতে,গ্রেপ্তার হওয়া আরাফাত আকন্দের বিরুদ্ধে একটি এবং স্বপন মিয়ার বিরুদ্ধে একটি পূর্বের মামলা রয়েছে।
কোতোয়ালী মডেল থানা পুলিশ জানায়,নগরীতে ছিনতাই,চুরি ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সাম্প্রতিক এই অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারের ফলে নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে জানা যায়।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা