ভোলা প্রতিনিধি:
ভোলার মনপুরায় রাতভর অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার ১নং মনপুরা ইউনিয়ন ও উত্তর সাকুচিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন মনপুরা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমানত উল্লা আলমগীর, উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ দালাল, একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এনামুল হক ও উত্তর সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি রুবেল ভূঁইয়া।
পুলিশ জানায়, গত বছরের ২৩ মার্চ মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশের ওপর হামলার মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মনপুরা থানার ওসি আহসান কবির জানান, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ নেতাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে ভোলা কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা