অনলাইন ডেক্স:
ভারত থেকে গাঁজার চালান নিয়ে ফেরার পথে শাহ আলম নামে এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ জানুয়ারি) তাকে মামলা দায়েরপূর্বক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশ।
গ্রেফতার শাহ আলম তাহিরপুরের উত্তর বড়দল ইউনিয়নের চাঁনপুর বিওপির চাঁনপুর সীমান্ত গ্রামের রুস্তম আলীর ছেলে।
এর পূর্বে মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে সীমান্তের ওপার ভারত থেকে গাঁজার চালান নিয়ে এসে বিক্রয়কালে উপজেলার শিমুলতলা সড়ক থেকে থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ২ কেজি গাঁজা, ১টি মোবাইল ফোন (সিমসহ) শাহ আলমকে গ্রেফতার করে। গ্রেফতারকালে তার অপর সহযোগী উপজেলার বাদাঘাট ঘাগড়া গ্রামের মাদককারবারি ওয়াহেদের ছেলে কাউছার কৌশলে পালিয়ে যায়।
সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) প্রণয় রায় জানান, শাহ আলমকে গ্রেফতার ও কাউছারকে পলাতক আসামিকে দেখিয়ে পুলিশ বাদী হয়ে তাহিরপুর থানায় মামলা করেছে।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা