আন্তর্জাতিক ডেক্স:
অভিনেতা ও তামিলাগা ভেত্রি কাজগম (টিভিকে) সভাপতি থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। তামিলনাড়ুর করুর জেলায় শনিবার এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর দ্য হিন্দুর।
তামিল নাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রামানিয়াম হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ভারতের প্রভাবশালী এই সংবাদমাধ্যম।
বিজয়ের চলমান রাজ্য সফরের অংশ হিসেবে ওই সমাবেশে বিপুল জনসমাগম হয়। সমাবেশ চলাকালে হঠাৎ ভিড়ের মধ্যে অনেকে অজ্ঞান হয়ে পড়েন। তাদের করুর মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
দ্য হিন্দু-কে দেওয়া এক সাক্ষাৎকারে করুর মেডিকেল কলেজ হাসপাতালের ডিন আর. শান্তিমালার বলেন, এখন পর্যন্ত সাতজন প্রাপ্তবয়স্ক এবং তিনজন শিশুর মৃত্যু হয়েছে। নতুন রোগী আসছে এবং অ্যাম্বুলেন্স এখনও হাসপাতালে পৌঁছাচ্ছে। সঠিক পরিসংখ্যান জানাতে আরও কিছুটা সময় লাগবে।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা