শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান মাস্টার।
আজ সকাল সাড়ে ১১টার দিকে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তিনি এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় হাবিবুর রহমান মাস্টার বলেন,
বাউফলের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি। দীর্ঘদিনের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে একটি বৈষম্যমুক্ত বাউফল গড়তে চাই। ইনশাআল্লাহ, সাধারণ মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, তবে আমরা বিজয়ী হবো।
উল্লেখ্য, হাবিবুর রহমান মাস্টার বাউফল এলাকায় একজন পরিচিত মুখ এবং সমাজসেবক হিসেবে সমাদৃত। তাঁর মনোনয়ন ফরম সংগ্রহের খবরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণ অধিকার পরিষদের এই প্রার্থীর অংশগ্রহণ বাউফল আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।
নির্বাচনী এলাকায় তাঁর পক্ষে ইতিমধ্যেই সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। এখন সবার নজর আসন্ন নির্বাচনের মাঠের লড়াইয়ের দিকে।
এসময় ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: রাশেদুল ইসলাম,
পটুয়াখালী গণঅধিকার জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব শাহআলম সিকদার,
পটুয়াখালী জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি ওমর ফারুক,
বাউফল উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব শাকিল আহমেদ,
বাউফল উপজেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ, বাউফল উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি হালিম মোল্লাসহ তাঁর সাথে দলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা