শফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল পৌর শহরে গণসংযোগ ও বিএনপির রাষ্ট্র গঠনের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মনোনয়ন প্রত্যাশী মুহম্মদ মুনির হোসেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) বিকাল ৪টা থেকে তিনি বাউফল পৌর শহরের বিভিন্ন সড়কে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
এ সময়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় নেতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কার পক্ষে ভোট প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা বিএনপি সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম মিজানুর রহমান খোকন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব বশির আহম্মেদ পঞ্চায়েত, কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস. এম. কবির হোসেন, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সাবেক আহ্বায়ক মোঃ খলিলুর রহমান, সদস্য সচিব প্রভাষক নাইম সিকদার তারেক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুনইমুল ইসলাম (মিরাজ),নওমালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কেএম আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য ইউসুফ আলম,যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ মীর,যুবদল নেতা সাইফুল ইসলাম মৃধা,বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ (মুন্না) সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ও বিএনপির অঙ্গ সংগঠনের দলীয় নেতা কর্মী প্রমুখ।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা