পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে উপজেলা জামিয়াতুল মোদারের্সীনের উদ্যোগে মরহুম আলহাজ্ব হযরত মাওলানা মোঃ ইউনুস (রহঃ) এর রুহুের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১০টা উপজেলা হলরুমে মরহুমে স্মৃতিচারণে আলোচনা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় জামিয়াতুল মোদারের্সীনের শিক্ষা ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব হযরত মাওলানা একেএমএ হান্নান আজিজির।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামিয়াতুল মোদারের্সীনের জেলা সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ ওমর জিহাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামিয়াতুল মোদারের্সীনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল হাই ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ফারুক হোসাইন।
আলোচনা ও দোয়া শেষে উপস্থিতি দের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা