শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের মিনি হল রুমে স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ( ৮ অক্টোবর ২০২৫) ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।
উপজেলার ১০টি স্বপ্নসারথি দলের ৪৪ জন ১৮ বছর পূর্ণ করা কিশোরীকে সনদপত্র, ফুল ও মগ প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য সকলকে ধর্ম-বর্ণ-গোত্রের ভেদাভেদ ভুলে একসাথে এগিয়ে যেতে হবে। নাগরিক হিসেবে অধিকার ও কর্তব্য সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে নারীদের সকল ক্ষেত্রে অংশগ্রহণের মাধ্যমেই সমাজ এগিয়ে যাবে। এলাকায় কোথাও বাল্যবিয়ে সংগঠিত হলে সরকারী হটলাইন বা উপজেলা প্রশাসনের নম্বরে ফোন দিতে হবে।
কিশোরীদের মধ্যে বক্তব্য রাখেন,মারজিয়া আক্তার, সাবিনা ইসলাম রাবু, অনায়া ইসলাম মেঘ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় জেন্ডার প্রমোটার মোঃ জাহিদুল ইসলাম তুহিন , উপ সহকারী কৃষি কমকর্তা মোঃ রিদওয়ান তালুকদার, ব্র্যাক কর্মসূচির অফিসার মোসাঃ নাছিমা আক্তার, ব্র্যাক সিও সারমিন জাহান লিমা, ট্রেড প্রশিক্ষক মোসাঃ নাজমা বেগম সহ প্রশাসনের কর্মকর্তারা, স্থানীয় দপ্তরের প্রতিনিধি ও স্বপ্নসারথি কিশোরীরা।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা