ডেক্স রিপোর্ট:
পটুয়াখালীর বাউফলে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই ২০২৪) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভা হয়ে।
সভায় সভাপতিত্ব করেন বাউফল উপজেলার নির্বাহী অফিসার মোঃ বশির গাজী।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোসারেফ হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশু, মহিলা বিষয়ক কমর্কতা জেসমিন আকতার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা।
এ সভা পরিচালনায় ছিলেন
ব্র্যাকের আইনি সহায়তা কর্মসূচির জেলা ব্যবস্থাপক কালাচাঁদ দাস।
আলোচনা সভায় সহযোগিতায় ছিলেন মোসাঃ নাছিমা আক্তার এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,শিক্ষক, ইমাম,কাজী হিন্দু বিবাহ রেজিস্ট্রার । সভায় সকলে প্রতিশ্রুতি দেয় যে বাল্য বিবাহ প্রতিরোধে সোচ্চার হবে।
দৈনিক একাত্তরের পাতা / স
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা