শফিকুল ইসলাম,জেলা প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক মব তৈরী ও নির্বাচন পিছিয়ে দেওয়া ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পটুয়াখালীর বাউফল উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। রবিবার ২০ জুলাই সকাল ১১টায় বাউফল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির হাসপাতাল রোডস্থ কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে একই স্থানে এসে শেষ হয়। সাবেক উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ন কবিরের নেতৃত্বে মিছিল শেষে সমাবেশে বত্তব্য রাখেন, বাউফল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পৌর বিএনপি'র সাবেক সভাপতি হুমায়ুন কবির,বাউফল উপজেলা উপজেলা বিএনপির সদস্য সেলিম সিকদার,সাবেক যুগ্ম আহবায়ক অলিয়ার রহমান, শ্রমিকদলের আহবায়ক হাসান মাহমুদ মঞ্জু ও সাবেক উপজেলা যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম।
সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে তিব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা