দৈনিক একাত্তরের পাতা ডেক্স:
নার্সিং প্রশাসনের উচ্চপদে যোগ্য নার্সদের পদায়নের দাবিতে বাউফলে অবস্থান কর্মসূচি
দৈনিক একাত্তরের পাতা ডেক্স:
নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক ও বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক পদগুলোতে নার্সদের যোগ্যতা অনুযায়ী পদায়নের ১ দফা ১দাবিতে বাউফলে অবস্থান কর্মসূচি করেছে নার্সিং ও মিডওয়াইফারী সংস্কার পরিষদ।
বুধবার (১৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কর্মসূচীর নির্দেশনা অনুযায়ী বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সকাল ১১টায় দিকে কর্মরত নার্স ও মিডওয়াইফগন অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে ।
তাদের দাবি, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট এবং রেজিস্টার পদ হতে প্রশাসন ক্যাডাদের অপসারণ করে পদগুলোতে যোগ্যতা সম্পন্ন নার্স ও মিডওযাইফদের পদায়ন করতে হবে।
বাউফলের নার্স ও মিডওয়াইফ সংস্কার পরিষদের আহবায়ক
মোসাঃ শারমিন আক্তার বলেন, আমাদের এক দফা, এক দাবি, নাসিং অধিদপ্তর ও নার্সিং কাউন্সিলের সংস্কার, নার্সিং অধিদপ্তরের কোন প্রশাসনিক ক্যাডার থাকবে না। যোগ্যতা অনুযায়ী উচ্চশিক্ষিত নার্সিং ও মিডওয়াইফ অফিসারদের পদায়ন করতে হবে। পাশাপাশি নার্সদের বদলি সংক্রান্ত জটিলতা নিরসন করে বদলি সহজীকরণ এবং বদলি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত সিন্ডিকেটদের অপসারণ করা হোক।
এসময় বক্তরা আরো বলেন, “নার্সিং সংস্কার পরিষদ নার্সিং পেশার সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে আমরা শান্তিপূর্নভাবে এক দফা ১ দাবি বাস্তবায়নে কর্মসূচী পালন করে আসছি। কিন্তু আমরা লক্ষ্য করেছি, আমাদের ন্যায্য দাবি বাস্তবায়নে এখনো প্রশাসনিক কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে রেজিস্ট্রার পদে পুনরায় নন-নার্সিং প্রশাসনিক কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন তাঁরা।
এসময় উপস্থিত ছিলেন মিডওয়াইফ সংস্কার পরিষদের সদস্য সচিব মিনারা বেগম, হালিমা বেগম, সকিনা বেগম, পিয়ারা বেগম ,
নুরুন্নাহার বেগম ,
সাথী রানী কবিরাজ,
আঁখি বেগম, ফারজানা আক্তার, ফেরদৌসী আক্তার, নাসরিন আক্তার, হালিমা আক্তার, বীথিকা পান্ডে, সালমুন্নহার বেগম, আকলিমা আক্তার, বিথীকা দেবনাথ, সহ মিডওয়াইফ সদস্য শারমিন আক্তার, আবিদা আক্তার এবং তনিমা খানম প্রমূখ।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা