পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলের ধূলিয়া এলাকার তেঁতুলিয়া নদীতে তরমুজ বোঝাই ট্রলার ডাকাতি ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ মার্চ) ভোররাতে তরমুজ বোঝাই একটি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতদের হামলায় ট্রলারে থাকা ৮ জন আহত হয়েছে। এসময় এক ডাকাতকে আটক করতে সক্ষম হয় ট্রলারের লোকজন।
জানা গেছে, পটুয়াখালীর রাঙ্গাবালী এলাকা থেকে তরমুজ বোঝাই একটি ট্রলার বাউফলের তেঁতুলিয়া নদী দিয়ে চাঁদপুর যাচ্ছিল।
শনিবার গভীর রাতে ট্রলারটি বাউফলের তালতলি এলাকা অতিক্রমকালে ৭-৮জনের সশস্ত্র একটি ডাকাত দল দ্রুতগামী একটি ট্রলার নিয়ে তরমুজ বোঝাই ট্রলারটিকে ধাওয়া করে।
একপর্যায়ে ডাকাতরা তেঁতুলিয়া নদীর ধুলিয়া লঞ্চঘাট এলাকায় গিয়ে তরমুজ বোঝাই ট্রলারটির নিয়ন্ত্রণ নিয়ে ট্রলারে থাকা চালকসহ ৮ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে এবং তরমুজ লুট করার চেষ্টা করে। এসময় তরমুজ বোঝাই ট্রলারের আহত এক ব্যক্তি ডাকাতদলের মধ্যে একজনকে ঝাপটে ধরে নদীতে ঝাঁপ দিলে অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। তরমুজ বোঝাই ট্রলারের আহতরা ডাক চিৎকার করলে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে এবং পুলিশকে খবর দেয়।
স্থানীয়রা আটককৃত ডাকাতকে গণপিটুনি দিলে সে অজ্ঞান হয়ে পড়ায় পুলিশ হেফাজতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হলে চিকিৎসা দিন অবস্থায় দুপুরের পরে তিনি মারা যান, তার নাম জানা যায়নি।
ডাকাতের হামলায় আহতরা হলেন, গলাচিপা উপজেলার চর কপালবেড়া এলাকার শহিদুল মাতব্বর (৫৮), ডাকুয়া গ্রামের মেহেদী হাসান (৩৪) ফিরোজ মাতব্বর (৩৭), বারেক মাতব্বর (৪৮), ফরহাদ হোসেন (৪৫), হাবু পেশকার (৩৭),ফয়সাল (২৮),ও সেলিম (৫৭)।
এদের মধ্যে গুরুতর আহত শহিদুল মাতব্বর, মেহেদি হাসান ও সেলিম মাঝিকে শনিবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে এবং আহত ডাকাত সদস্যকে পুলিশ হেফাজতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা