শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নের তরমুজ চাষিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল টিম চালু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৫) সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত এ টহল দেয়া হয়। এ সময়ে মেজর সামিম এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম ভূমি দস্যু, চাদাবাজ, ডাকাতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কৃষকের পাসে থাকবে এ প্রতিশ্রুতি দিয়েছেন। চলমান টিমের সাথে চর রায় সাহেব এলাকার তরমুজ চাষি মোঃ আনোয়ার, হাওলাদার, মোঃ কালাম সহ চন্দ্রদ্বীপ ইউনিয়ন খানকা মসজিদ এলাকায় তরমুজ চাষি ও স্থানীয় সাধারণ জনগণের সাথে মতবিনিময় করছেন ও তাদেরকে সরকারি এই ০১৭৬৯০৭২৫৬৪ মোবাইল নাম্বার দেয়া হয়েছে এবং যেকোন সময়ে সেনাবাহিনীদের কে ফোন করে জানাতে বলা হয়েছে ও তৎক্ষনিৎ সেনাবাহিনী দমন করার কার্যকারী পদক্ষেপ নিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা