শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় ঢাকা-বাউফল-ঢাকা রুটে চলাচলকারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবহন খাতের সকল ধরনের অনিয়ম ও নৈরাজ্য বন্ধের জোরালো দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (NCP)-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন।
সাম্প্রতিক সময়ে এই রুটে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তা রক্ষা এবং অতিরিক্ত ভাড়া আদিসহ বিভিন্ন পরিবহন সিন্ডিকেটের দৌরাত্ম্য প্রতিরোধে অবিলম্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানান তিনি।
যাত্রীসাধারণের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করে তিনি জানান, সাধারণ মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে রুটটিতে নিয়মিত তদারকি এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা