
বাউফলে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত
শফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে একটি আনন্দমুখর র্যালির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরই ধারাবাহিকতায় আজ সোমবার (২ নভেম্বর২০২৬) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অতিরিক্ত কর্মকর্তা মোঃ আবদুল সাত্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ সবুজ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. হানিফ খান, বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ অহিদুজ্জামান ডিউক,বাউফল সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম , আরডিএস খালেদ, মো. রাবিক হোসেন, মো. আরিফ হোসেন এবং যুব উন্নয়ন EARN প্রজেক্ট বাউফল উপজেলার অন্যান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা দেশের যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ এবং দেশের উন্নয়নে যুবদের সম্পৃক্ত করার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা