বাউফলে গ্রাম পুলিশের মাসব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত ও সনদ বিতরণ
শফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের নিয়ে আয়োজিত মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত সোমবার (১৯ অক্টোবর ২০২৬) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকার উদ্যোগে এবং বাউফল উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
উপজেলা কৃষি অফিসার মো. মিলন , বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম , বিআরডিবি কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. সবুজ , প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইয়াকুব আলী সহ আরো অনেকে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ গ্রাম পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় তাঁদের অর্পিত দায়িত্বের ওপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করেন। মাসব্যাপী সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় প্রশিক্ষণার্থী গ্রাম পুলিশ সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেওয়া হয়।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা