শফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল পৌর শহরে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই উপহার প্রদান করেছেন বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেলিন। শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করতে এবং পড়াশোনায় মনোযোগী হওয়ার লক্ষে তিনি এই উদ্যোগ গ্রহণ করেন।
সোমবার (২ মার্চ ২০২৬ ) বিকেলে বাউফল পৌর শহরের বিভিন্ন এলাকায় মেধাবী শিক্ষার্থীদের হাতে তিনি এই উপহার তুলে দেন। উপহার হিসেবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় মূল্যবান সিরাত গ্রন্থ 'আর-রাহীকুল মাখতূম,বিশ্বনবী' ও আধুনিক ডিকশনারিসহ বিভিন্ন শিক্ষামূলক বই।
উপহার প্রদানকালে সামুয়েল আহমেদ লেলিন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। তাদের সঠিক জ্ঞান ও নৈতিক শিক্ষায় বড় হতে হবে। বই হচ্ছে জ্ঞানের আলো, আর এই আলোই পারে সমাজকে বদলে দিতে। আমরা চাই আমাদের সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের মুখ উজ্জ্বল করুক।
অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের দোয়া ও শুভকামনা জানান এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের সুশিক্ষার পাশাপাশি দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রিয় নেতার পক্ষ থেকে এমন উপহার পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেছে।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা