শফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা শেষে এক গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ মে (সোমবার) উপজেলা পরিষদ মিনি হলরুমে পরপর এই সভা দুটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহমেদ।
সভায় বাউফল উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা আনা, চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করার পাশাপাশি উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক, চোর-চোরাচালান রোধ ও জননিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত গুরুত্বপূর্ণ সভা দুটিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ মিলন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক ডাক্তার আবদুল রব, ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু রায়হান, বাউফল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মজিবুর রহমান চৌধুরী এবং উপজেলা শিক্ষা অফিসার মোঃ আকতার হোসেন।
এতে আরও উপস্থিত ছিলেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ নুরুল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানবৃন্দ।
সভায় সভাপতি তাঁর বক্তব্যে উপজেলার উন্নয়নমূলক কাজগুলো নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে শেষ করার নির্দেশ দেন। একই সাথে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে বজায় রাখতে প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা