শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালায়
ঈদ উপলক্ষে দাদা বাড়িতে বেড়াতে এসে নুরুল ইসলাম (৩.৬) শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৩ এপ্রিল২০২৫) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে মুনসুর হাওলাদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নুরুল ইসলাম নওমালা ইউনিয়নে ৪নং ওয়ার্ড বটকাজল গ্রামের মনসুর আলী হাওলাদার বাড়ির মোঃ রিয়াজ ব্যাপারীর ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঈদ উপলক্ষে গত মঙ্গলবার ঢাকা কেরানীগঞ্জ থেকে দাদা বাড়ি নওমালা ইউনিয়নের বটকাজল মুনসুর হাওলাদার (কান্দার বাড়ি) বেড়াতে আসে নুরুল ইসলামের পরিবার।
আজ ১২ টা ৩০ মিনিটের দিকে শিশুটি দাদা বাড়ির সামনের পুকুরে পরে যায়। পরিবারের লোকজন শিশু টিকে অনেকক্ষণ দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে সন্দেহ হলে পুকুর পাড়ে যান। নুরুল ইসলামে কে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে নিথর দেহ উদ্ধার করেন তাঁরা।
স্বজনেরা শিশু কে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
ঈদ আনন্দের মাঝে শিশু টি এমন মৃত্যুতে পরিবারের সদস্যদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। মরদেহ টি বাড়িতে আনার পর স্বজন ও প্রতিবেশীরাও কান্নায় ভেঙে পড়েন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, এ ব্যাপারে আমার জানা নেই।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা