বাউফলে আদাবাড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলেয়া বেগমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শত শত মানুষের অংশগ্রহণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার ১৩নং আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোসাঃ আলেয়া বেগমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ আগস্ট ২০২৬, শুক্রবার বিকাল ৫ টা ৩০ মিনিটের দিকে সোমবাড়িয়া বাজার লক্ষ্মীপাশা (পুলেরহাট) এলাকায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ১৩নং আদাবাড়িয়ার ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এ প্রতিবাদ সভায় শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা প্যানেল চেয়ারম্যান আলেয়া বেগমের বিরুদ্ধে চলা সকল মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এ ধরনের অপতৎপরতা বন্ধের জোর দাবি জানান।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা