বাউফল প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে পটুয়াখালীর বাউফল উপজেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন উইং কমান্ডার (অবঃ) খম মসিউর রহমান লাবলু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ-উল-আজহা আমাদের ত্যাগ ও আত্মশুদ্ধির মহিমা শেখায়। এই পবিত্র উৎসবের ছোঁয়ায় মানুষের মনের হিংসা-বিদ্বেষ, অহংকার দূর হয়ে সমাজজুড়ে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হোক।
তিনি বাউফল উপজেলার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদের আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে শান্তি ও অনাবিল সুখ বয়ে আনে। ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেন মিলেমিশে ঈদের আনন্দ উপভোগ করতে পারি, এটাই আমার প্রত্যাশা।
শুভেচ্ছা বার্তায় তিনি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে পবিত্র ঈদ উদযাপনের আহ্বান জানান এবং বাউফলবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আবারো সবাইকে ‘ঈদ মোবারক’ জানান।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা