অনলাইন ডেস্ক:
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা করে। থানা ও ফাঁড়িতে হামলার পর অস্ত্র ও গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা। লুট হওয়া এসব অস্ত্র ও গোলাবারুদের মধ্যে এখন পর্যন্ত ১২৩৪টি অস্ত্র ও ২২ হাজার ২৬০টি গুলি এবং টিয়ার শেল উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকেলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
পুলিশ সদর দপ্তর জানায়, সারাদেশ থেকে বিভিন্ন ধরনের ১২৩৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে ২০ হাজার ৭৭৮ রাউন্ড গুলি, ১৪৮২টি টিয়ার শেল ও ৭১টি সাউন্ড গ্রেনেড।
পুলিশ সদর দপ্তর আরও জানায়, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারকাজ চলছে। কারও কাছে অবৈধ অস্ত্র থাকলে নিকটস্থ থানায় জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এরই মধ্যে সারাদেশের সবগুলো থানার কার্যক্রম শুরু হয়েছে।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা