শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালী-২ (বাউফল) আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের পাঁচ প্রার্থী।
আজ (২৯ ডিসেম্বর ২০২৫) সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তারা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন,বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মালেক হোসেন, আমার বাংলাদেশ (এবি) পার্টির মো. রুহুল আমিন এবং গণঅধিকার পরিষদের মো. হাবিবুর রহমান।
বিএনপি দলীয় সূত্র জানায়, গতকাল দুপুর ১টার দিকে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ও সাধারণ সম্পাদক আইনজীবী মো. মজিবুর রহমান টোটনকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপি নেতা শহিদুল আলম তালুকদার। এর আগে ও পরে অন্যান্য প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
বিশেষ নজর কেড়েছে জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদের মনোনয়নপত্র দাখিলের বিষয়টি।
দুপুর দুইটার দিকে তিনি গত বছরের জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া বাউফলের সাতটি পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো.সালেহ আহমেদ পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা