পঞ্চগড় সদরে কৃষকের ৪ বিঘা জমির বেগুন গাছ ঘাস মারা বিষ দিয়ে মেরে ফেলেছে দুর্বৃত্তরা
জেলা প্রতিনিধি,পঞ্চগড় :
পঞ্চগড় সদরে রাতের আঁধারে কৃষকের ৪ বিঘা জমির বেগুন ক্ষেতে থাকা প্রায় ৯ হাজার বেগুণ গাছ ঘাস মারা বিষ দিয়ে মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৮ থেকে সাড়ে ৮ লাখ টাকার ক্ষতির হয়েছে বলে জানান ভুক্তভোগী কৃষক।
গত ৯ আগষ্ট দিবাগত রাতে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিননাত পাড়া গ্রামের কৃষক মজির উদ্দীনের ক্ষেতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও কৃষকের পরিবার সূত্রে জানা যায়, ৯ আগষ্ট বেগুনের গাছ সতেজ ছিল। ১০ আগষ্ট সকালে কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে দেখেন বেগুনের গাছ নিস্তেজ হয়ে গেছে। প্রতিটি গাছে ঘাস মারা বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে। তাৎক্ষনিক জমিতে কাজ করা কৃষকরা জমির মালিককে জানান। জমির মালিক ঢাকায় থাকার কারণে তিনি ১৩ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড়ে এসে সরেজমিনে বেগুন ক্ষেতে গিয়ে বেগুনের গাছ নিস্তেজ হতে দেখে চিন্তিত হয়ে পড়েন।
এলাকাবাসী বলছেন, বেগুন ক্ষেতের মালিক কৃষক মজির উদ্দীনের বেগুন ক্ষেতে কাজ করি। সে ভালো মানুষ। তার এ ক্ষতি অত্যন্ত দুঃখজনক।
ভক্সপপ : এলাকাবাসী
ক্ষতিগ্রস্ত বেগুন ক্ষেতের মালিক কৃষক মজির উদ্দীন বলেন, ৪ বিঘা জমির ক্ষেতে বেগুনের গাছ লাগনো হয়ে ছিল। বেশির ভাগ গাছে ফল আসতে শুরু করেছে।
গত ৯ আগষ্ট রাতে বেগুন গাছে ঘাস মারা বিষ দিয়ে মেরে ফেলে দুর্বৃত্তরা। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, এ ব্যাপারে তিনি কিছু জানেন না। তিনি বলেন,জমিতে আমার তিন লক্ষ টাকার মতো খরচ হয়েছে। এই বেগুনের ক্ষেত থেকে ৮ থেকে সাড়ে ৮ লক্ষ টাকা পাওয়ার কথা। কিন্তু এখনতো আমি কিছুই পাবো না। আমি সুষ্ঠ বিচার চাই। বিষয়টি পঞ্চগড় সদর থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান।
ভক্সপপ : ক্ষতিগ্রস্ত বেগুন ক্ষেতের মালিক কৃষক মজির উদ্দীন,হাড়িভাসা, পঞ্চগড়।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা