পঞ্চগড়ে জোরপুর্বক জমি দখল, বালু তোলার নৌকা চুরি ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রতিনিধি,পঞ্চগড় :
পঞ্চগড়ের বোদা উপজেলায় জোরপুর্বক জমি দখল, বালু তোলার নৌকা চুরি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের দৈইখাতা গোয়ালপাড়া গ্রামের ভুক্তভোগী সাইফুল ইসলামের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করে পরিবারের সদস্যরা।
এসময় ভুক্তভোগী সাইফুল ইসলামের পিতা, মাতা,পরিবারের সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম বলেন, গত ১লা আগস্ট আমার ভোগদলীয় জমিতে রোপা দেখতে গেলে কিছু দৃস্কৃতি লোক একরামুল, সুমন,শামিম ,মনিরসহ তাদের লোকজন আমার জমি জোবর দখল করার জন্য আমার উপর হামলা করে। আমার পাশের জমিতে লাগানো গাছও তারা ভেঙে ফেলে। তাদের হামলায় আমি মাটিতে লুটিয়ে পড়ি। আমার চিৎকারে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে আমাকে আহত অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করায়। এবং আমার মাথায চারটি সেলাই পড়ে।
এবিষয় বোদা থানায় ৯ জন কে আসামী করে মামলা দায়ের করা হয়। আদালত থেকে আসামীরা জামিন নিয়ে বের হয়ে কোট চত্বরে আমাকে ও আমার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেয়। এমনকি আমার ব্যবসা প্রতিষ্ঠান ও ওরা ধংস করে দিবে।
এই উদ্যেশে আসামীরা জামিন নিয়ে এসে কালিয়াগঞ্জ বাজারে মিস্টি মুখ উৎসব করে গত ১০ আগষ্ট আনুমানি রাত সাড়ে ১০ টার দিকে ওরা আমার বালু তোলার ৬ টি নৌকা চুরি করে নিয়ে যায়।
পরের দিন সকাল বেলা লেবারদের সহযোগিতায় দুইটি নৌকা উদ্ধার করি। বাকি নৌকা গুলো এখনও উদ্ধার করতে পারনি। লোক মারফত জানতে পারি তারা নৌকা গুলো বিক্রি করে দিয়েছি।
আসামীরা বিভিন্ন ভাবে আমার পরিবারের সদস্যদের হুমকি দিয়ে বেড়াচ্ছে মামলা তুলে নেয়ার জন্য।
মামলা তুলে না নিলে পরিবারের সবাইকে মেরে ফেলবে। আমরা একরামুল, সুমন,শামিমসহ তাদের লোকজনের ভয়ে বাড়িতে থাকতে পারছি না।
বিষয়টি সুষ্ঠ তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী ও প্রশাসনের কাছে নিরাপত্তার জন্য আবেদন জানিয়েছে ভুক্তভোগী সাইফুলের পরিবার।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা