বাউফল প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কর্মব্যস্ত শহর ছেড়ে গ্রামের বাড়িতে ফেরা মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে বিশেষ অনুরোধ ও সচেতনতামূলক আহ্বান জানিয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলার ৩ নং ধূলিয়া ইউনিয়ন পরিষদের ১ নং প্যানেল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জহুরুল ইসলাম।
ঈদ যাত্রায় তাড়াহুড়ো না করে সর্বোচ্চ সতর্কতা ও ধৈর্যের সাথে পথ চলার জন্য তিনি সাধারণ মানুষের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় ইঞ্জিনিয়ার জহুরুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যারা নাড়ির টানে গ্রামের বাড়িতে আসার সিদ্ধান্ত নিয়েছেন, তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তবে ঈদ যাত্রায় আপনাদের অবশ্যই সর্বোচ্চ সতর্কতার সাথে যাতায়াত করতে হবে। রাস্তায় কোনো ধরনের তাড়াহুড়ার প্রয়োজন নেই। মনে রাখবেন, সময়ের চেয়ে আপনার ও আপনার পরিবারের মূল্য অনেক বেশি।
তিনি আরও বলেন, গণপরিবহন কিংবা ব্যক্তিগত যানবাহনে যাতায়াতের সময় অত্যন্ত ধৈর্য ধারণ করা প্রয়োজন। হুড়োহুড়ি বা অতিরিক্ত ঝুঁকি নিয়ে পথ চললে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, যা একটি পরিবারের ঈদের আনন্দকে চিরতরে মাটি করে দিতে পারে। তাই তাড়াহুড়ো না করে পরিবারের সবাইকে নিয়ে সুন্দর ও নিরাপদে গন্তব্যে পৌঁছানোই হোক এবারের ঈদ যাত্রার মূল লক্ষ্য।
সবশেষে ধূলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আপনাদের প্রত্যেকের ঈদ যাত্রা সুন্দর, নিরাপদ ও আনন্দময় হোক। মহান আল্লাহর দরবারে এই দোয়াই করি।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা