নবাবগঞ্জ প্রতিনিধি:
ঢাকার দোহার উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে মোজাফ্ফর হোসেন রানা (৪০) নামে এক ব্যক্তি মারা গেছে।
মঙ্গলবার (১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দুবলি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের খোরশেদ মৃধার ছেলে।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে মোজাফ্ফর অটোরিকশা নিয়ে বের হয়। ৩ টার দিকে গাড়ির চার্জ শেষ হয়ে গেলে গাড়ি নিয়ে বাড়ি ফিরে আসেন মোজাফ্ফর।
কিছুক্ষণ পর তার অটোরিকশা বাড়িতে চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। তার চিৎকারের শব্দ পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে।
এ সময় তারা আহত অবস্থায় ওই অটোচালককে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
দোহার থানার ওসি হাসান আলী বলেন, বিষয়টি এখনও থানা পুলিশকে কেউ জানায়নি। তবে পুলিশ পাঠিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা