অনলাইন ডেক্স:
রাজধানীর ধানমন্ডির মাসজিদ-উত-তাকওয়ায় (তাকওয়া মসজিদ) সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ১৫ থেকে ২০ জনকে আটক করা হয়েছে।
সোমবার (১ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে জানাজা নামাজ শেষে একদল ব্যক্তি স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
জানাজায় এসে মিছিল ও স্লোগান দেওয়ার ঘটনায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক।
তিনি বলেন, যথাসময়ে যেন মরদেহবাহী গাড়ি নির্বিঘ্নে যেতে পারে, সে ব্যবস্থা আমরা করেছি। আর যারা বিশৃঙ্খলা করেছে তাদের কয়েকজনকে আটক করা হয়েছে। তবে কতজন আটক হয়েছে, সে বিষয়ে এখনই বলতে পারব না। যাচাই-বাছাই করে পরে জানানো হবে।
আটক ব্যক্তিরা আওয়ামী লীগের নেতাকর্মী কিনা—এমন প্রশ্নের জবাবে এডিসি জিসানুল হক বলেন, বিশৃঙ্খলাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। যারা বিশৃঙ্খলা করেছে তাদের ধরা হয়েছে। তবে যদি কোনো সাধারণ মানুষ আটক হয়ে থাকে, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, জানাজা শেষে স্লোগান ও মিছিলের ঘটনায় পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের পরিচয় ও সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা