
টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনা সদস্য আহত
অনলাইন ডেক্স:
কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সঙ্গে মানবপাচারকারী চক্রের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।
এতে সেনাবাহিনীর একজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ৫৭ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, মানবপাচারকারী চক্রের সদস্যদের সঙ্গে যৌথ বাহিনীর গুলি বিনিময়ের একপর্যায়ে সেনাবাহিনীর একজন সদস্য আহত হন।
অভিযানে গ্রেফতার তিনজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা