টাঙ্গাইল শহরের সাত্তার শপিংমল ও তাহের পেট্রোল পাম্পে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্যবিরোধী অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় সাত্তার শপিংমলে ভেজাল কসমেটিকস, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও মূল্যতালিকা না রাখার দায়ে ১ লাখ টাকা ও তাহের পেট্রোল পাম্পকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) শপিংমলটিতে এবং বুধবার (৮ অক্টোবর) রাতে পেট্রোল পাম্পে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।
অধিদপ্তর জানায়, অভিযানে ভবিষ্যতে পুনরায় এ ধরনের অপরাধে জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে সাত্তার শপিংমলকে। আর ভেজাল পণ্যসামগ্রী জব্দ করা হয়।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। সাধারণ মানুষ যেন প্রতারিত না হয়, তাই শপিংমলের মালিকদের সচেতন থাকতে অনুরোধ জানানো হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য পরবর্তী সময়ে উপজেলার বাজারগুলোতেও একই ধরনের অভিযান পরিচালনা করা হবে।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা