গৌরীপুর প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার ডৌহাখলা ইউনিয়নের তাঁতকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- তাঁতকুড়া পূর্বপাড়ার আব্দুল জলিলের কন্যা টুনি মনি (৬) ও ফারুক মিয়ার কন্যা মোমেনা খাতুন (৫)। তারা একে অপরের চাচাতো বোন।
পরিবার ও এলাকাবাসী জানান, বাড়ির পাশে আমনের ধান রোপণের জন্য ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হচ্ছিল। এ সময় অন্য শিশুদের সঙ্গে টুনি মনি ও মোমেনা ধানখেতে আনন্দ করছিল। পরবর্তীতে সবার অগোচরে গোসল করতে বা শরীরের ময়লা পরিষ্কার করতে পুকুরে গেলে পানিতে ডুবে মারা যায়।
গৌরীপুর মানব কল্যাণ যুব ফাউন্ডেশনের সভাপতি রুহুল আমিন মণ্ডল জানান, মোমেনা খাতুন পুকুরের পানিতে সন্ধ্যায় ভেসে উঠে। এরপর পুকুরে জাল ফেলে টুনি মনির লাশ উদ্ধার করা হয়। দুপুর থেকেই তারা নিখোঁজ ছিল।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা