গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীতে বাড়ির উঠানের পাশে গর্তের পানিতে পড়ে সালমান ফারসি (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২১ জুন) দুপুরের দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঢোলভাঙ্গা গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন মহোদীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাদুল ইসলাম। নিহত শিশু সালমান ফারসি ওই গ্রামের মানিক মিয়ার ছেলে।
স্বজনদের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, ওই সময় বাড়ির উঠানে খেলা করছিল শিশু সালমান ফারসি। এসময় সবার অজান্তে পাশেই বৃষ্টির পানি জমে থাকা একটি গর্তের পানিতে পড়ে যায় শিশুটি। পরে টের পেয়ে শিশুটিকে উদ্ধার হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু সালমানকে মৃত ঘোষণা করেন।
মহদীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আজাদুল ইসলাম বলেন, বাড়ির উঠানের পাশে গর্তের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে অভিভাবকদের সচেতন থাকা উচিত।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা