কেশবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক সরকারি কর্মকর্তা মাহবুব আলম তালুকদার (ঝান্টা)
বাউফল প্রতিনিধি:
আসন্ন ৪নং কেশবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের রাজনীতিতে গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন কেশবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি মরহুম গোলাম মোস্তফা তালুকদারের আপন ছোট ভাই এবং সাবেক সরকারি কর্মকর্তা মো: মাহবুব আলম তালুকদার (ঝান্টা)।
এমএ, এলএলবি ডিগ্রিধারী এই শিক্ষাবিদ ও আইন বিষয়ে পারদর্শী ব্যক্তিত্ব দীর্ঘ সময় সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন শেষে বর্তমানে সমাজসেবা ও জনগণের সেবায় নিজেকে আত্মনিয়োগ করেছেন।
আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আশাবাদ ব্যক্ত করে মো: মাহবুব আলম তালুকদার (ঝান্টা) জানান, উন্নয়ন, সুশাসন, শিক্ষা ও সমৃদ্ধিতে আমরাই গড়বো আমাদের কেশবপুর" — এই অঙ্গীকার নিয়ে তিনি সর্বস্তরের জনগণের সেবা করতে চান। তিনি তাঁর সার্বিক রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে ইউনিয়নবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।
এলাকাবাসীর মতে, প্রশাসনিক অভিজ্ঞতা, রাজনৈতিক পারিবারিক ঐতিহ্য এবং উচ্চশিক্ষিত যোগ্যতার কারণে সাধারণ ভোটারদের মাঝে তিনি ইতিবাচক সাড়া ফেলছেন।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা