অনলাইন ডেক্স:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রামের ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শনিবার (২০ জুন) এনসিপির দপ্তর সেলের সদস্য মোহাম্মদ উসামা স্বাক্ষরিত পৃথক নোটিশ দুটি দেওয়া হয়।
মীর মোহাম্মদ শোয়াইব বরাবর দেওয়া নোটিশে বলা হয়, গত ১৮ জুন জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দীনের বিরুদ্ধে একটি অভিযোগ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি বরাবর উত্থাপিত হয়েছে। অভিযোগের তদন্ত ও তৎপ্রেক্ষিতে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের নিমিত্তে সেদিনই কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত ও শৃঙ্খলা কমিটি গঠিত হয়েছে। অভিযোগটি এখনো তদন্তাধীন।
এ অবস্থায় চট্টগ্রাম মহানগর, এনসিপির প্যাডে প্রেস রিলিজের মাধ্যমে তদন্তাধীন বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্তের পূর্বে সরাসরি পক্ষাবলম্বন করেছেন।
উপর্যুক্ত ঘটনা দলীয় শৃঙ্খলার সম্পূর্ণ পরিপন্থি। এমতাবস্থায়, তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর দপ্তর মারফত লিখিত ব্যাখ্যা পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয় নোটিশে।
অপরদিকে, আরিফ মুঈনুদ্দিন বরাবর নোটিশে বলা হয়, গত ১৮ জুন জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দীনের বিরুদ্ধে একটি অভিযোগ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি বরাবর উত্থাপিত হয়েছে। অভিযোগের তদন্ত ও তৎপ্রেক্ষিতে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের নিমিত্তে সেদিনই কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত ও শৃঙ্খলা কমিটি গঠিত হয়েছে। অভিযোগটি এখনো তদন্তাধীন।
এমতাবস্থায়, চট্টগ্রাম মহানগর, এনসিপির প্যাডে প্রেস-রিলিজের মাধ্যমে এবং ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তদন্তাধীন বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্তের পূর্বে সরাসরি পক্ষাবলম্বন করেছেন। এ ছাড়া ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায় অভিযোগকারীকে অত্যন্ত হীন ভাষায় আক্রমণ করেছেন।
উপর্যুক্ত ঘটনা দলীয় শৃঙ্খলার সম্পূর্ণ পরিপন্থি। এমতাবস্থায়, তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর দপ্তর মারফত লিখিত ব্যাখ্যা পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয় নোটিশে।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা