উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল
অনলাইন ডেক্স:
‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উমামা ফাতেমাকে আটক করেছে পুলিশ’—এমন দাবি সংবলিত একটি ফটোকার্ড সম্প্রতি ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা গেছে। ফটোকার্ডটিতে আরও দাবি করা হয়, পুলিশ নাকি সরাসরি রানওয়েতে থাকা বিমান থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসে।
ফ্যাক্টচেক
রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উমামা ফাতেমার দেশ ছেড়ে পালানোর সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া কনটেন্টকে বাস্তব তথ্য হিসেবে দাবি করে প্রচার করা হয়েছে।
ওই দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির পক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। বিষয়টি যাচাই করতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও নির্ভরযোগ্য কোনো সূত্রে এমন বক্তব্যের প্রমাণ মেলেনি।
আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, ‘Gojobvision’ নামে একটি ফেসবুক পেজে আলোচিত দাবিতে ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।
Gojobvision’ পেজটি পর্যবেক্ষণ করলে এটিকে প্যারোডি/স্যাটায়ার পেজ হিসেবে দাবি করতে দেখা যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরও অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, উমামা ফাতেমার দেশ ছেড়ে পালানোর সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকের দাবিটি মিথ্যা।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা