আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক মার্কো রুবিও জানিয়েছেন, ইরান যুদ্ধ পরিস্থিতিতে ন্যাটো জোটের প্রতিক্রিয়া নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘খুবই হতাশ।
রুবিও বলেন, যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ সামরিক অভিযানের সময় স্পেনের মতো কিছু দেশের মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত ওয়াশিংটনের অসন্তোষকে আরও বাড়িয়েছে।
তিনি সাংবাদিকদের বলেন, ন্যাটো কেন ইউরোপের জন্য ভালো তা জানি, কিন্তু আমেরিকার জন্য এটি কেন ভালো? কারণ এটি আমাদের এমন ঘাঁটি দেয়, যেগুলো ব্যবহার করে আমরা মধ্যপ্রাচ্য বা অন্য কোথাও জরুরি পরিস্থিতিতে শক্তি প্রদর্শন করতে পারি।
এ সময় রুবিও প্রশ্ন তোলেন, যদি ন্যাটোতে থাকার মূল যুক্তিই হয় এ ধরনের ঘাঁটি ব্যবহার করা, আর তখন যদি স্পেনের মতো দেশ সেই ঘাঁটি ব্যবহার করতে না দেয়, তাহলে প্রশ্ন ওঠে—তারা কেন ন্যাটোতে আছে?
তিনি জানান, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ প্রচেষ্টায় ন্যাটো সদস্য দেশগুলোর প্রতিক্রিয়া নিয়ে ট্রাম্প ‘খুবই হতাশ’ ছিলেন।
সূত্র: আল জাজিরা
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা