বাউফল প্রতিনিধিঃ
জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক এমরান হাসান সোহেলকে জেলে ডুকানোর হুমকির প্রতিবাদে বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলামের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বাউফলের সাংবাদিকরা।
আজ (২৪ মে ২০২৫)শনিবার বিকেল সাড়ে চারটার দিকে বাউফল প্রেসক্লাব বীর উত্তম সামসুল আলম তালুকদার ভবনের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচিত পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন , দৈনিক ভোরের কাগজের অতুল চন্দ্র পাল, দৈনিক জনকণ্ঠের কামরুজ্জামান বাচ্চু, দৈনিক সমকালের জিতেন্দ্র নাথ রায়, দৈনিক যুগান্তরের আরেফিন সহিদ,দৈনিক কালবেলার এমএ বশার, দৈনিক মানবজমিনের তোফাজ্জেল হোসেন, দৈনিক প্রথম আলোর এবিএম মিজানুর রহমান, দৈনিক প্রতিদিনের সংবাদ দেলোয়ার হোসেন ও দৈনিক দৈনিক ভোরের অকঙ্গিকারের অহিদুজ্জামান সুপন।
বক্তারা বলেন, ইউএনও আমিনুল ইসলাম হচ্ছেন,ফ্যাসিবাদ হাসিনা সরকারের মূখ্য সচিবের আপন ভাগ্নি জামাই। সেই প্রভাবে পূর্বের কর্মস্থল মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ইউএনও থাকাকালীন ব্যাপক দুর্নীতি করেছেন। যে কারণে পত্রিকার শিরোনামও হয়েছিলেন।
বাউফলে তিনি সাংবাদিককে জেলে ঢুকানোর হুমকি দিয়েছেন। তিনি (ইউএনও) বাউফলে চাকুরি করার যোগ্যতা হারিয়েছেন। বক্তারা তার বিভাগীয় শাস্তিসহ অপসারণ দাবি করেন।
প্রসঙ্গত, গত সোমবার বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির আয়োজনে এক অনুষ্ঠানে ইউএনওকে আমন্ত্রণ না জানানোয় ক্ষিপ্ত হয়ে কালের কণ্ঠের পটুয়াখালী জেলা প্রতিনিধি এমরান হাসান সাহেলকে প্রকাশ্যে শাস্তি ও জেলে পাঠানোর হুমকি দেন ইউএনও। তিনি বলেন,আমি প্রজাতন্ত্রের এমন একটি চাকর, মালিককেও শাস্তি দিতে পারি।ঘটনাটি ফেসবুকে ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা